আদিতমারীতে দুই ক্যাসিনো জুয়াড়ী আটক

রবিউল ইসলাম বাবুল, রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ

লালমনিরহাটের আদিতমারীতে বিশেষ অভিযান চালিয়ে দুই অনলাইন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট)দিবাগত রাতে উপজেলার ভাদাই ইউনিয়নের দক্ষিণ বত্রিশ হাজারী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের দেওডোবা গ্রামের আমিনুল ইসলামের ছেলে মাহামুদুল হাসান (১৯) এবং ভাদাই ইউনিয়নের দক্ষিণ বত্রিশ হাজারী গ্রামের সুবাশ চন্দ্র রায়ের ছেলে তাপস রায় (২১)।

পুলিশ জানায়,বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ বত্রিশ হাজারী গ্রামের সুবাশ চন্দ্র রায়ের চায়ের দোকানে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে দোকানের ভিতর থেকে অনলাইন জুয়া খেলার অপরাধে মাহামুদুল ও তাপসকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে জিমেইল আইডি ব্যবহার করে বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে অনলাইনে জুয়া খেলে আসছিল।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)নাজমুস সজিব শাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক আমার বাংলাদেশ সাংবাদিক কে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার তাদের আদালতে পাঠানো হবে। মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top