উত্তাল ঈশ্বরদী, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম তৃণমূল ও ত্যাগী নেতাকর্মীদের

রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী প্রতিনিধি:

ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন, বিক্ষোভ – ঝাড়ু মিছিল, পথসভা ও কুশপুত্তলিকা দাহ করেছে ঈশ্বরদীর ত্যাগী ও তৃণমুলের নেতা কর্মীরা। ঈশ্বরদী বাস টার্মিনালে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা, পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল।

তিনি বলেন, গত ১৭ বছরে ফ্যাসিষ্ট সরকারের আন্দোলন করতে গিয়ে যারা নির্যাতিত,নিপীরত অত্যাচারিত, রাজপথে রক্ত ঝরানো নেতা- কর্মীদের বাদ দিয়ে খুনি প্রতারক, ব্যাংক লুটেরা,ভূমিদস্যু, আন্তর্জাতিক মাদক কারবারীদের নিয়ে নিশিরাতে যে, ঈশ্বরদী উপজেলা ও পৌর আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে সেটা মেনে নিবে না তৃণমূল ও ত্যাগী নেতা কর্মীরা।

তিনি আরও বলেন, ঘোষিত আহবায়ক কমিটির জিয়াউল হক সন্টু সরদার জাসদ থেকে আসা ভুমিদস্যু ও লুটেরা। সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন একজন খুনি। সে নিজ দলের নেতা খালেক মেম্বরকে খুন করে ২২ বছর জেল খেটেছেন এবং চিহ্নিত চাঁদাবাজ। পৌর কমিটির যাকে আহবায়ক করা হয়েছে তিনি আন্তর্জাতিক মাদক চোরাকারবারী।

তিনি মাদক নিয়ে ২০১৮ সালে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন এবং পৌর কমিটির সদস্য সচিব ইমরুল কায়েস সুমন ব্যাংক লুটেরা ও চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত আসামী বলে উল্লেখ করেন। হাবিবুর রহমান হাবিব মোটা অংকের টাকার বিনিময়ে এই সকল অপরাধীদের দিয়ে কমিটি ঘোষণা করেছেন।

তিনি আরও বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে ঘোষিত কমিটি স্থগিত করে ত্যাগী, বঞ্চিত নেতা- কর্মীদের সমন্ময় করে তাদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের দাবী জানান। অন্যাথায় ঈশ্বরদী সার্বিক পরিস্থিতির অবনতি হলে তারা দায় বহন করবে না বলে জানান।

সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল বের হয়ে। মিছিলটি রেলগেট থেকে শুরু করে ঈশ্বরদী বাজারের ১ নম্বর গেটে গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়। এরপর তারা হাবিবুর রহমান হাবিবের কুশপুত্তলিকা দাহ করে।

এছাড়াও উপস্থিত ছিলেন ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নির্বাহী সদস্য জাকির হোসেন, পৌর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মুকুল হোসেন,রিপন,জাহাঙ্গির,সেলিম,আসাদ,মাহাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল,পাবনা জেলা যুবদলের সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক ও ও সলিমপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ মতিয়ার রহমান পৌর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুর রউফ আব্দুল, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা ফয়সল আহমেদ জুয়েল, যুবদল নেতা বেলাল খান, কলেজ ছাত্রদল নেতা মাহমুদুল ইসলাম শাওন, পৌর ছাত্রদল নেতা মোহন ও রিশাদ হোসেনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দলের তৃণমূলের মতামত, দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের অবদান ও সাংগঠনিক নিয়মনীতি উপেক্ষা করে কোনো কমিটি চাপিয়ে দেওয়া হলে তা গ্রহণ করা হবে না। তারা তৃণমূলের মতামতের ভিত্তিতে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ এবং ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top