মনোহরদীতে বাল্যবিবাহ বন্ধে প্রশাসনের অভিযান, মুচলেকা দিলেন কনের পরিবার

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদী উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের লাখপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে সুমাইয়া ও রায়হান মিয়ার মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া বাল্যবিবাহ এবং বিয়ের সকল আনুষ্ঠানিকতা বন্ধ করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, কনের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়ায় বিয়ে বন্ধ করা হয়। এ সময় মেয়ের পরিবার ভবিষ্যতে ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার আগে বিয়ে দেবে না মর্মে মুচলেকা প্রদান করে। পাশাপাশি মেয়েটির পড়াশোনা অব্যাহত রাখার জন্য পরিবারকে পরামর্শ দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া। এ সময় মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের স্টাফ এবং মনোহরদী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top