রাজবাড়ীর চন্দনীতে বাসে তল্লাশি, এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে এক কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মোঃ মেহেদী হাসান মিঠু নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা-কুষ্টিয়া মহাসড়কে চেকপোস্ট পরিচালনাকালে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চেকপোস্টে ঢাকা মেট্রো-ব-১১-৩৭০৭ নম্বরের ‘পদ্মা গড়াই’ পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের সামনের দিক থেকে ডান পাশে পঞ্চম সারির সিটে বসা মেহেদী হাসান মিঠুর হাতে থাকা বাজারের ব্যাগে বিশেষ কায়দায় টেপ দিয়ে মোড়ানো অবস্থায় এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গ্রেপ্তার মেহেদী হাসান মিঠু কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের পূর্ব সাতবাড়িয়া কাঠেরপুল এলাকার শরিফুল ইসলাম বাবুর ছেলে। তার মায়ের নাম মোছা. নাছিমা খাতুন।

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মোঃ ওয়াহিদুল হাসান বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় এজাহার দায়ের করেছেন। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top