বালিয়াকান্দিতে নিউমোনিয়া-অপুষ্টিতে ৩৯ দিনের শিশুর মৃত্যু

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নিউমোনিয়া ও অপুষ্টিজনিত কারণে জুনায়েদ আহমেদ নামে ৩৯ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) রাত ১২টা ৪০ মিনিটের দিকে বাড়ি ফেরার পথে তার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গেছে। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

নিহত জুনায়েদ আহমেদ উপজেলার জঙ্গল ইউনিয়নের ধর্মতলা গ্রামের জয়নাল বিশ্বাস ও মোছা. মলিনা খাতুন দম্পতির সন্তান। তাদের বাড়ি ধর্মতলা হাই স্কুলের বিপরীত পাশে। দুই সন্তানের মধ্যে জুনায়েদ ছিল দ্বিতীয়। তার বড় বোন একজন কন্যাশিশু।

পরিবার সূত্রে জানা গেছে, অসুস্থ হয়ে পড়লে জুনায়েদকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।

পরে পরিবারের সঙ্গে আলোচনা করে স্বজনরা শিশুটিকে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে শুক্রবার রাত ১২টা ৪০ মিনিটের দিকে জুনায়েদের মৃত্যু হয়। পরিবার সূত্রে আরও জানা যায়, নিউমোনিয়া ও অপুষ্টিজনিত সমস্যার কারণে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়েছিল।
শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

শুক্রবার সকাল ১০টায় ধর্মতলা গোরস্থান ময়দানে জুনায়েদ আহমেদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে জানাজা শেষে ধর্মতলা গোরস্থানে তাকে দাফন করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top