শিবগঞ্জে ১৮৫ গ্রাম হেরোইনসহ চারজন গ্রেপ্তার

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ১৮৫ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২১ আগস্ট) রাত ১০টা ২০ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিকারপুর গোলাপবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেলিমের বাড়িতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে ১৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—শিকারপুর গোলাপবাজার এলাকার মৃত ফারুক ডাকাতের ছেলে মো. সেলিম (২৯), বাটাগ্রাম এলাকার মৃত তোজাম্মেলের ছেলে মো. আব্দুল আহাদ (৩১), শিকারপুর গোলাপবাজার এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে মো. সানাউল্লাহ ওরফে জানু (২৫) এবং একই এলাকার মো. মোকলেসুর রহমানের ছেলে মো. বাবু (৩৫)।
শিবগঞ্জ থানা পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে মাদক সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top