তাড়াশে সরকারি জায়গা ও ৬১ বছরের পুরোনো ঈদগাহ মাঠ দখল করে প্রভাবশালীর ফেসবুক পোস্ট

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে সরকারি জায়গায় অবস্থতি ৬১ বছরের পুরোনো ঈদগাহ মাঠের জায়গা নিজের দাবী করে দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে এক গ্রাম্য প্রভাবশালীর বিরুদ্ধে।
পাশাপাশি দখলের জানান দিতে ওই প্রভাবশালী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন ‘দীর্ঘদিন ঝামেলা থাকার পর জালেমদের হাত থেকে বাপের জায়গা উদ্ধার করলাম’।
শনিবার (২২ আগস্ট) সকালে উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামে ঈদগাহ্ মাঠে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তি হলেন, ওই গ্রামের প্রভাবশালী মো. জিয়াউল হকের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন।
জানা গেছে, প্রভাবশালী মো. জাহাঙ্গীর হোসেন গত ২০ জুলাই ঈদগাহ মাঠের ইটের সীমনা প্রাচীর ভেঙ্গে নতুন করে টিনের বেড়া দিলে গ্রামের বহু বছরের পুরোনো ঈদ মাঠ দখলের প্রতিকার চেয়ে দেওড়া ঈদগাহ কমিটি সদস্য আলম জাহাঙ্গীর (২০ জুলাই) তাড়াশ সহকারী কমিশনার (ভূমি) এ জেএম নাহিদ হোসেন বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাড়াশ সহকারী কমিশনার (ভূমি) এ জেএম নাহিদ হোসেন দু পক্ষকে ডেকে কাগজপত্র দেখেন। পাশাপাশি অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন টিনে বেড়া খুলতে নির্দেশ দেন। এর কয়েকদিন পর জাহাঙ্গীর হোসেন টিনের বেড়া খুলে দেন।

কিন্তু শনিবার (২১ আগস্ট) সকালে তিনি আবার সরকারি জায়গায় অবস্থতি প্রায় ৬১ বছরের পুরোনো ঈদগাহ মাঠের মধ্যে টিনের চাল দিয়ে কেরাম খেলার ঘর নির্মাণ করেছেন। পাশাপাশি দখলের জানান দিতে প্রভাবশালী মো. জাহাঙ্গীর হোসেন তার ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন ‘দীর্ঘদিন ঝামেলা থাকার পর জালেমদের হাত থেকে বাপের জায়গা উদ্ধার করলাম’। এ ঘটনাকে কেন্দ্রে করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পাশাপাশি দুই পক্ষের মধ্যে সংঘর্ষসহ অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে যেকোন সময়।

দেওড়া ঈদগাহ কমিটি সদস্য আবু তাহের, মো. রেজাউল করিম রিপন, মো. জাকির হোসেন,আলম জাহাঙ্গীর, মো. আমজাদ হোসেন, মো. শাকিল হোসাইনসহ একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, আমাদের দেওড়া গ্রামের পাকা গ্রামীণ সড়ক সংলগ্ন সাত শতক জায়গায় প্রায় ৬১ বছর পূর্বে থেকে বংশপরামপরায় গ্রামবাসী ঈদ মাঠ হিসাবে তা ব্যবহার করে আসছি এবং দুটি ঈদের নামাজও আদায় করেছি। এমন কি ২০২৬ সালেও ঈদের নামাজ আদায়ের পাশাপাশি দেওড়া গ্রাম ঈদগাহ মাঠ কমিটির পক্ষে ওই জায়গার লীজও নবায়ন করা হয়েছে। কিন্তু সম্প্রতি একই গ্রামের প্রভাবশালী মো. জাহাঙ্গীর হোসেন ঈদগাহ মাঠের জায়গাটি নিজের দাবী করে গ্রামবাসীর সাথে বিরোধে জোড়ান।

পাশাপাশি গত রোববার (২০ জুলাই) রাতে জাহাঙ্গীর হোসেন তার লোকজন নিয়ে ঈদ মাঠের পুরোনো ইটের প্রাচীর ভেঙ্গে জোড়পূর্বক জায়গাটি দখল নেন। একই সঙ্গে ঈদমাঠের সাত শতক জায়গা টিনের বেড়া দিয়ে ঘিরে ফেলেন। এ বিয়ষ আমরা তাড়াশ সহকারী কমিশনার (ভূমি) এ জেএম নাহিদ হোসেন বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করলে তিনি অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন টিনে বেড়া খুলতে নির্দেশ দেন। এর কয়েকদিন পর জাহাঙ্গীর হোসেন টিনের বেড়া খুলে দেন। কিন্তু শনিবার (২১ আগস্ট) সকালে তিনি আবার প্রায় ৬১ বছরের পুরোনো ঈদগাহ মাঠের মধ্যে টিনের চাল দিয়ে কেরাম খেলার ঘর নির্মাণ করেছেন। যা বেআইনী।

অবশ্য, অভিযুক্ত মো. জাহাঙ্গীর হোসেন ঈদগাহ মাঠ দখলের কথা স্বীকার করে বলেন, জায়গাটি আমার পৈতিৃক সম্পত্তি। কিন্তু গ্রামবাসীর বাধায় তা দখল নিতে পারেনি। এখন সময় হয়েছে তাই আমি জায়গাটির দখল বুঝিয়ে নিয়েছি।
রবিবার (২৩ আগস্ট) বিকাল ৪টার দিকে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান জানিয়েছেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top