পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সঙ্গে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সাদ্দাম হোসেন সাইফ, বান্দরবান প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।

সোমবার (২৪ আগস্ট ২০২৬) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এমপিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় উভয় নেতার মধ্যে পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই নেতা পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করা এবং সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

নবনিযুক্ত মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরীর দায়িত্ব গ্রহণকে ঘিরে বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে, এ সাক্ষাৎ সেই প্রত্যাশাকে আরও ইতিবাচকভাবে এগিয়ে নেওয়ার বার্তা দিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top