জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউটে এসএসসি-২০২৬-এ গোল্ডেন এ প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সাদ্দাম হোসেন সাইফ, বান্দরবান প্রতিনিধি:
লামা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউটের এসএসসি পরীক্ষা-২০২৬-এ গোল্ডেন এ প্লাস (GPA-5) অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মার্কশিট প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে নিজ হাতে মার্কশিট তুলে দেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউটের সম্মানিত সভাপতি জনাব মঈন উদ্দিন। এ সময় কৃতী শিক্ষার্থীদের সাফল্যে প্রতিষ্ঠানজুড়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মার্কশিট প্রদানকালে উপজেলা নির্বাহী অফিসার জনাব মঈন উদ্দিন কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে উচ্চশিক্ষায় আরও মনোযোগী হওয়ার পাশাপাশি জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি বলেন, শিক্ষার্থীদের এমন সাফল্য শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়; এটি পরিবার, শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্যও গর্বের বিষয়। মেধাবী শিক্ষার্থীদের সাফল্য অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top