ওসমান হাদিকে গুলি করা দুই যুবক তার সঙ্গেই জনসংযোগে ছিলেন—দাবি দ্য ডিসেন্টের

নিজস্ব প্রতিনিধি:

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করা দুই যুবক আগে থেকেই তার জনসংযোগে মাস্ক পরে অংশ নিয়েছিলেন বলে দাবি করেছে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট। শুক্রবার (১২ ডিসেম্বর) প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজে একটি পোস্টে এ দাবি তুলে ধরে এবং পোশাকের মিল পাওয়া দুটি ছবি প্রকাশ করে।

দ্য ডিসেন্ট জানায়, পুলিশের সংগ্রহ করা সিসিটিভি ফুটেজ এবং হাদির জনসংযোগ টিমের সরবরাহ করা দুইটি আলাদা ছবি বিশ্লেষণ করে তারা এ বিষয়ে নিশ্চিত হয়েছে। তাদের দাবি, হামলাকারী দুই মোটরসাইকেল আরোহীর পোশাক ও দুপুরে মতিঝিল ওয়াপদা মাদরাসা এলাকায় হাদির সঙ্গে থাকা দুই ব্যক্তির পোশাক হুবহু মিলে যায়।

ফ্যাক্টচেক প্রতিষ্ঠানটির বিবরণ অনুযায়ী—

  • প্রথম যুবক: কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর, আকাশি রঙের প্যান্ট।

  • দ্বিতীয় যুবক: কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে চশমা, পায়ে চামড়ার রঙের জুতা।

বলা হয়েছে, একই পোশাকে থাকা ওই দুই ব্যক্তিকেই পরে মোটরসাইকেলে এসে হাদিকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে দেখা যায়। দ্য ডিসেন্ট আরও জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত করতে জনসংযোগের অন্যান্য ছবি ও ভিডিও সংগ্রহের কাজ চলছে।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন; তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এবং গুলিটি এখনো মাথার ভেতরে রয়েছে।


ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top