আগস্টের প্রথম ১২ দিনেই রেমিট্যান্স ১৫০ কোটি ডলনের কাছাকাছি

নিজস্ব প্রতিবেদক:

চলতি আগস্টের প্রথম ১২ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে প্রায় ১৫০ কোটি মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ১ থেকে ১২ আগস্ট পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৪৯ কোটি ৯০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৮ হাজার ৪৩৭ কোটি ৭০ লাখ টাকা, প্রতি ডলার ১২৩ টাকা ধরে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ১২ আগস্ট একদিনেই দেশে এসেছে ১ হাজার ৩৬৫ কোটি ৩০ লাখ টাকার সমপরিমাণ প্রবাসী আয়। ফলে মাসের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য গতি দেখা যাচ্ছে।

গত বছরের আগস্টের প্রথম ১২ দিনের তুলনায় এবার প্রবাসী আয় বেড়েছে ৪২ দশমিক ২০ শতাংশ। ২০২৫ সালের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১০৫ কোটি ৪০ হাজার ডলার। এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ের এই উল্লেখযোগ্য প্রবৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

চলতি অর্থবছরের শুরু থেকেও রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। ১ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশে মোট ৪৩৫ কোটি ৮০ লাখ ডলার প্রবাসী আয় এসেছে।

অন্যদিকে, গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৩৫৩ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৮২ কোটি ৬০ লাখ ডলার, যা শতাংশের হিসাবে ২৩ দশমিক ২৪ শতাংশ বেশি।

প্রবাসী আয়ের এই প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আগস্টের বাকি দিনগুলোতেও রেমিট্যান্সের এই গতি অব্যাহত থাকলে মাসিক মোট প্রবাসী আয় আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top