রাজবাড়ীর কালুখালীতে গড়াই নদীর ভাঙ্গন রোধে জিও ব্যাগ স্থাপন উদ্বোধন

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদের তত্ত্বাবধানে রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বি-কয়া শ্মশান ঘাট এলাকায় গড়াই নদীর ভাঙ্গন রোধে জিও ব্যাগ স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে কাজের উদ্বোধন করেন, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ লুৎফর রহমান খান। উদ্বোধনকালে লুৎফর রহমান খান বলেন, “রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ এলাকার মানুষের সমস্যা ও দুর্ভোগের বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। গড়াই নদীর ভাঙন এখানকার মানুষের

দীর্ঘদিনের একটি বড় সমস্যা। মানুষের জানমাল ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় তাঁর তত্ত্বাবধানে জিও ব্যাগ স্হাপন কাজ শুরু হওয়ায় আমরা অত্যন্ত আশাবাদী। তাঁর এই উদ্যোগে নদীভাঙনের কবল থেকে এলাকাবাসী অনেকটাই রক্ষা পাবেন এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে।”

তিনি আরও বলেন, “হারুন অর রশিদ জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে দুর্যোগ ও নদীভাঙনের মতো গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধানে তাঁর আন্তরিক উদ্যোগ প্রশংসনীয়। আমরা আশা করি, তাঁর নেতৃত্ব ও তত্ত্বাবধানে রাজবাড়ী-২ আসনের মানুষের উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন, কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কে. এম. আইনুল হাবিব, সিনিয়র সহ-সভাপতি তৈবুর রহমান খান,
সাবেক যুগ্ম আহবায়ক মোঃ শাহজাহান আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, মোঃ শাহজালাল মিয়া, মোঃ ওয়াসিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আবু তালেব, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মনজুর হোসেন মঞ্জু, ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আজমির হোসেন খান।

এছাড়াও উপস্থিত ছিলেন মদাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ হালিম সরদার, সাওরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম লালটু, বিএনপি নেতা আক্কাস আলী মোল্লা, মোহাম্মদ বাঁধন, মোঃ হাফিজুর ও কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খানসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্থানীয়দের মতে, নদীভাঙনের কারণে বি-কয়া শ্মশান ঘাটসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ঝুঁকি তৈরি হয়েছে। জিও ব্যাগ কর্মসূচির মাধ্যমে নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হলে এলাকাটি নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকি অনেকটাই কমবে বলে আশা করছেন তারা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top