সিহাব আলম সম্রাট, রাজশাহী প্রতিনিধিঃ
পুঠিয়ার সাতবাড়িয়া ও ধোপাপাড়া বাজারে অবৈধভাবে সার মজুত করে বিক্রয়ের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শিবু দাশ।
অভিযানে ০৮ বস্তা টিএসপি সার সরকার নির্ধারিত মূল্যে সাধারণ কৃষকদের মাঝে বিক্রয় করা হয় এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক ধ্বংস করা হয়। অবৈধভাবে সার মজুত করায় অভিযানে দুইজন ব্যবসায়ীকে মোট ১৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
জনস্বার্থে এবং কৃষকদের ন্যায্য মূল্যে সার-কীটনাশক পাওয়া নিশ্চিত করতে এটি অত্যন্ত প্রশংসনীয় ও প্রয়োজনীয় পদক্ষেপ।
কৃত্রিম সংকট তৈরি করে মুনাফা লোভীদের কঠোর হস্তক্ষেপে দমন করা এবং উদ্ধারকৃত সার সরাসরি কৃষকদের মাঝে নির্ধারিত দামে বিক্রি করে দেওয়া এক চমৎকার দৃষ্টান্ত। এই ধরনের নিয়মিত তদারকি ও মোবাইল কোর্টের অভিযান অসাধু ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি সাধারণ কৃষকদের মনে স্বস্তি ও আস্থা ফিরিয়ে আনবে।
এ সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শিবু দাশ বলেন, “কৃষকদের স্বার্থ সুরক্ষা, সারের কৃত্রিম সংকট ও অবৈধ মজুতদারি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে”।