বালিয়াকান্দির বহরপুর আবাসনে সবুজ বাংলাদেশের বৃক্ষরোপণ

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আবাসন এলাকায় সামাজিক সংগঠন সবুজ বাংলাদেশ, রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির প্রায় ২০টি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিক, বহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ সুমন, সবুজ বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ মাসুদ রানা, সহ-সাধারণ সম্পাদক মিতা খাতুন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা।

এ সময় বক্তারা বলেন, বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সবুজ বাংলাদেশ একটি সামাজিক সংগঠন হিসেবে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বালিয়াকান্দিসহ রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় ভবিষ্যতেও ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top