বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ কাদের গনি চৌধুরী। এক বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়। বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বে যোগদানের দিন থেকে পরবর্তী এক বছর তিনি বাসসের এমডি ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব পালনকালে কাদের গনি চৌধুরী অন্য কোনো পেশা বা ব্যবসার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। একই সঙ্গে সরকারি, আধা-সরকারি কিংবা বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে তার কর্ম-সম্পর্কও রাখা যাবে না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তার নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

নতুন দায়িত্বে কাদের গনি চৌধুরী একই সঙ্গে সংবাদ সংস্থাটির প্রশাসনিক নেতৃত্ব এবং প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করবেন। সরকারের এ নিয়োগের মধ্য দিয়ে বাসসের শীর্ষ ব্যবস্থাপনায় নতুন নেতৃত্বের সূচনা হলো।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top