কাতারের আমিরকে চিঠি পাঠিয়ে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করতে কাতারের আমিরের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চিঠিতে বাংলাদেশে বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগের জন্য কাতারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ায় ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কো-অপারেশন (টিএসি)-এর ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে এ চিঠি হস্তান্তর করা হয়।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রীর বার্তাটি কাতারের আমিরের উদ্দেশে আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

বৈঠকে বাংলাদেশ ও কাতারের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার উপায়, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, উভয় দেশই দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী। বিশেষ করে বিনিয়োগ, বাণিজ্য এবং উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রগুলোতে পারস্পরিক অংশীদারিত্ব আরও জোরদারের বিষয়ে ইতিবাচক মতবিনিময় হয়েছে।

ম্যানিলায় অনুষ্ঠিত টিএসি-এর ৫০তম বার্ষিকীর বিভিন্ন কূটনৈতিক কর্মসূচির অংশ হিসেবেই বাংলাদেশ ও কাতারের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top