রাজবাড়ীতে দুই সিআর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী সদর থানা পুলিশ পৃথক অভিযানে আদালতের দুইটি সিআর (CR) ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষের নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ রুস্তম আলী ও এসআই (নিঃ) মোঃ সাব্বির হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে সিআর ওয়ারেন্টভুক্ত আসামি বার্থা গ্রামের ফজের আলীর ছেলে মোঃ রেজাউল করিম রেজা এবং উত্তর ভবানীপুর গ্রামের খোকন সাহার ছেলে সুজন সাহা উভয়কে তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ী সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top