মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ৯ আসামিকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে মোট ১০টি ওয়ারেন্ট রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) রাজবাড়ী সদর থানা পুলিশের পৃথক অভিযানে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর গ্রামের রুনু শেখের ছেলে মোঃ হৃদয় শেখ (২১), পাকুরিকান্দা গ্রামের মৃত ইসমাইল খাঁর ছেলে মোঃ ইব্রাহিম খাঁ, চর লক্ষীপুর গ্রামের আলামিন মণ্ডলের স্ত্রী সুমি বেগম, একই গ্রামের মৃত আদু মণ্ডলের ছেলে কুদ্দুস মণ্ডল, রহমানের স্ত্রী বিলকিচ বেগম, সজ্জনকান্দা গ্রামের উজ্জল কুমার কুন্ডুর স্ত্রী মুক্তিরানী রায়, বার্থা গ্রামের মোঃ ফজের আলীর ছেলে মোঃ আতাউর রহমান খোকন, কৃষ্ণপুর গ্রামের আবু বক্কারের ছেলে মোঃ সোহেল মোল্লা এবং খানখানাপুর গ্রামের মোঃ খোরশেদ শেখের ছেলে মোঃ রাসেল শেখ।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালতের ওয়ারেন্ট ছিল। তাদের গ্রেপ্তারের পর যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
রাজবাড়ী সদর থানা পুলিশ জানায়, আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।