রায়পুরায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা চাঁন মিয়া গ্রেপ্তার!!

সাদ্দাম উদ্দীন রাজ, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফরহাদ হোসেন চাঁন মিয়াকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (১ আগস্ট) রাত ১০ টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের ঝাউকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পূর্বের একটি মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে মহেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন চাঁন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top