ইরানের সঙ্গে সমঝোতার আশাবাদ ট্রাম্পের, সোমবার শুরু হতে পারে নতুন আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা নিরসনে নতুন করে কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, দুই দেশের মধ্যে একটি সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে এবং সোমবার থেকে নতুন দফার আলোচনা শুরু হতে পারে।

রোববার (২ আগস্ট) প্রেসিডেন্টের বিশেষ উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি ইস্যুতে ইতোমধ্যে একটি প্রাথমিক সমঝোতা হয়েছে। একই সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও ইতিবাচক অগ্রগতির আশা প্রকাশ করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক অভিযান শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। তার ভাষ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের অনুরোধের পরিপ্রেক্ষিতেই তিনি সামরিক পদক্ষেপ থেকে সরে এসে আলোচনার পথকে অগ্রাধিকার দিয়েছেন।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো সংঘাত এড়িয়ে কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছিল। সে কারণেই আলোচনার সুযোগ তৈরি করতে হামলার পরিকল্পনা বাতিল করা হয়েছে।

এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, মধ্যস্থতাকারীরা তেহরানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্ররা তাকে সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকতে অনুরোধ করেছে। তার মতে, সম্ভাব্য চুক্তির মৌলিক কাঠামো নিয়ে উভয় পক্ষের মধ্যে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

তবে ট্রাম্পের এসব বক্তব্যের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। অতীতেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার অগ্রগতির ইঙ্গিত মিললেও পরে আবার সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার নজির রয়েছে।

সম্ভাব্য চুক্তির সময়সীমা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করতে চান না। পরিস্থিতি কীভাবে এগোয়, সেটিই এখন গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিতে প্রস্তুত থাকলেও তার অগ্রাধিকার শান্তিপূর্ণ সমাধান এবং প্রাণহানি এড়ানো।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top