উদ্বোধন হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, বৃহস্পতিবার থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত

নিজস্ব প্রতিবেদক:

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, স্মৃতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ নিদর্শন সংরক্ষণের উদ্দেশ্যে নির্মিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকালে ফলক উন্মোচনের মাধ্যমে জাদুঘরটির কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন এবং সেখানে সংরক্ষিত আলোকচিত্র, ঐতিহাসিক দলিল, স্মারক ও অন্যান্য প্রদর্শনী পরিদর্শন করেন। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ের ঘটনাপ্রবাহ ও সংগ্রামের ইতিহাস সম্পর্কে অবহিত হন।

এর আগে মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, উদ্বোধনের দিন জাদুঘরটি বিশেষ অতিথি ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে।

তিনি আরও বলেন, আগামী বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য জাদুঘরের দরজা উন্মুক্ত করে দেওয়া হবে। ফলে আগ্রহী মানুষ সরাসরি এসে গণঅভ্যুত্থান-সম্পর্কিত বিভিন্ন নিদর্শন ও তথ্যভিত্তিক প্রদর্শনী ঘুরে দেখার সুযোগ পাবেন।

সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিষ্ঠিত এ জাদুঘরের লক্ষ্য হলো জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস প্রামাণ্যভাবে সংরক্ষণ, শহীদ ও আন্দোলনে অংশগ্রহণকারীদের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top