রাজবাড়ীর পাংশায় ১০৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশা উপজেলায় অভিযান চালিয়ে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মতিন বিশ্বাস (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

সোমবার (০৩ আগস্ট) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে উপজেলার কসবামাজাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ শামীম হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কসবামাজাইল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ মনোয়ার খানের মুদি দোকানের সামনে থেকে মতিন বিশ্বাসকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০৪ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ১০ দশমিক ৪ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৩১ হাজার ২০০ টাকা।

গ্রেপ্তার মতিন বিশ্বাস রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের শান্তিখোলা গ্রামের মৃত জর্জ আলী বিশ্বাসের ছেলে।

এ ঘটনায় এসআই (নিরস্ত্র) মোঃ শামীম হাসান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটি ৪ আগস্ট ২০২৬ তারিখে রুজু করা হয়েছে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেপ্তার মতিন বিশ্বাসের বিরুদ্ধে এর আগে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, মাদক ও মারামারির অভিযোগে মোট চারটি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top