জুলাই গণঅভ্যুত্থান দিবসে সাভারের দুই শহীদের কবর জিয়ারত করলেন ব্যারিস্টার শিহাব উদ্দিন খান

নিজস্ব প্রতিবেদক:

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাভারের শহীদ শেখ আসাবুল ইয়ামিন ও শ্রাবন গাজীর কবর জিয়ারত করেছেন সদ্য নিয়োগপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।

বৃহস্পতিবার পৃথকভাবে দুই শহীদের সমাধিতে গিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। তিনি বলেন, জাতির পক্ষ থেকে শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং তাদের পরিবারের যথাযথ মর্যাদা ও সহায়তা নিশ্চিত করা প্রয়োজন।

তিনি আরও উল্লেখ করেন, শেখ আসাবুল ইয়ামিন ও শ্রাবন গাজী তাদের পরিবারের একমাত্র সন্তান ছিলেন। সাভারের আন্দোলনে তাদের আত্মত্যাগ দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।

শহীদদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিও জানান ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।

কবর জিয়ারত অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার বাসিন্দারাও উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top