শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, ১৫০ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক ১

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপসহ এক যুবককে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। একই অভিযানে মালিকবিহীন অবস্থায় আরও ৮২ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৭ আগস্ট দিবাগত রাত থেকে ৮ আগস্ট ভোররাত পর্যন্ত শিবগঞ্জ সীমান্তের সোনামসজিদ ও আজমতপুর বিওপির আওতাধীন এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী গ্রামের নতুন ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালায়। এ সময় ৬৮ বোতল ভারতীয় Eskuf সিরাপসহ মো. রাজিব আলী (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের বাসিন্দা।
অন্যদিকে, আজমতপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮১/৩-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আজমতপুর গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। সেখানে মালিকবিহীন অবস্থায় ৮২ বোতল ভারতীয় Eskuf সিরাপ জব্দ করা হয়।
৫৯ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তি ও জব্দকৃত নেশাজাতীয় সিরাপের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top