রাজধানীতে ডিএমপির অভিযানে এক দিনে গ্রেফতার ৪৮২

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে মাদকবিরোধী ও অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১১৪ জনকে মিরপুর বিভাগ থেকে আটক করা হয়েছে। এছাড়া মতিঝিল বিভাগে ৮৭ জন, ওয়ারীতে ৬৪ জন, তেজগাঁওয়ে ৬৭ জন, উত্তরা বিভাগে ৫০ জন, রমনায় ৩৪ জন, গুলশানে ৩৩ জন এবং লালবাগে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে গোয়েন্দা বিভাগ থেকে ৮ জন এবং সিটিটিসি বিভাগ থেকে একজনকে গ্রেফতার করা হয়।

অভিযান চলাকালে পুলিশ বিভিন্ন ধরনের মাদক, অস্ত্র ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৭ হাজার ৬৯৯ পিস ইয়াবা, ৬৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৯টি ইনজেকশন এবং ২২ লিটার ৫০০ মিলিলিটার বিদেশি মদ।

এ ছাড়া পুলিশের অভিযানে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি রিভলবার, ছয় রাউন্ড গুলি, একটি চাকু, ১২টি হাসুয়া, একটি বেসবল ব্যাট, একটি ডাসা, একটি ছোরা ও একটি কাটার উদ্ধার করা হয়েছে।

অভিযানে তিনটি মোটরসাইকেল, একটি সিএনজি, পাঁচটি মোবাইল ফোন এবং ১৫৭টি সিমও জব্দ করা হয়। পাশাপাশি প্রায় ২ লাখ ৯০ হাজার টাকা নগদ অর্থ এবং আনুমানিক ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের চারটি মিউজিক সিস্টেম উদ্ধার করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পৃথকভাবে অভিযান পরিচালনা করে এসব ব্যক্তি ও আলামত উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top