ক্যান্সারে আক্রান্ত লিমনের জীবন বাঁচাতে সহায়তার আবেদন

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. লিমন (৩০) দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তার দুটি কিডনিও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। সংকটাপন্ন অবস্থায় থাকা লিমনের চিকিৎসা চালিয়ে যেতে প্রয়োজন বিপুল অর্থ।

পরিবার সূত্রে জানা গেছে, লিমন পেশায় একজন পোশাক শ্রমিক। তার উপার্জনের ওপরই পরিবারের ভরণ-পোষণ অনেকাংশে নির্ভরশীল ছিল। তিনি চার বছর বয়সী এক কন্যা ও মাত্র এক বছর বয়সী এক পুত্র সন্তানের বাবা। হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় অনিশ্চয়তার মধ্যে পড়েছে তার পরিবার।

বর্তমানে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন লিমনের চিকিৎসা ও ওষুধ বাবদ প্রতিদিন প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা ব্যয় হচ্ছে। দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য প্রায় ৩০ লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন তার স্বজনরা। কিন্তু সীমিত আয়ের পরিবারের পক্ষে এত বিপুল অর্থের জোগান দেওয়া সম্ভব হচ্ছে না।

এ অবস্থায় লিমনের চিকিৎসা অব্যাহত রাখতে সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন এবং প্রবাসীদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

লিমনের স্বজনরা বলেন, অর্থের অভাবে যেন তার চিকিৎসা বন্ধ হয়ে না যায়, সেজন্য তারা সবার সহযোগিতা কামনা করছেন। মানুষের সামান্য সহযোগিতাও এই সংকটময় সময়ে লিমনের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

লিমনের চিকিৎসায় সহায়তা করতে ইচ্ছুকদের যোগাযোগের জন্য:
বিকাশ: ০১৬৩৩৪১০২২০

মানবিক সহায়তার হাত বাড়িয়ে লিমনের জীবন বাঁচাতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তার পরিবার।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top