বালিয়াকান্দিতে তিন মাদকসেবীকে গ্রেপ্তারের পর মোবাইল কোর্টে ৭ দিনের কারাদণ্ড

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চর ফরিদপুর এলাকা থেকে তিন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ। গত সোমবার (১০ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো, উপজেলার বহরপুর

ইউনিয়নের বহরপুর দক্ষিণপাড়া গ্রামের কালাম শেখের ছেলে মোঃ ইমরান শেখ (৩২), ইউপি সদস্য ওহিদুল ইসলামের ছেলে প্রবাস ফেরত মোঃ আব্দুল্লাহ (২৫) ও আকমল হোসেন মোল্যার ছেলে ও চাকুরীচ্যুত সেনাসদস্য মোঃ আসাদ মোল্যা (৩৩)। গোপন তথ্যের ভিত্তিতে বালিয়াকান্দি থানার এসআই অমল কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল চর ফরিদপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ৭পিচ ইয়াবা উদ্ধার করে। পরে বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপনের আদালতে হাজির করা হয়। মাদক সেবনের অভিযোগে প্রত্যেককে ৭ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top