রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত হবে আজ

নিজস্ব প্রতিবেদক:

রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারণ করতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে কাকে বিএনপির প্রার্থী করা হবে, তা নিয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছে। স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর দলীয়ভাবে মনোনয়নপত্র দাখিলের প্রস্তুতি নেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়ও বৃহস্পতিবার। ফলে একই দিনে দলীয় প্রার্থী নির্ধারণ এবং তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার পরিকল্পনা করেছে বিএনপি।

দলীয় সূত্র বলছে, বৈঠকে রাষ্ট্রপতি পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শেষে একজনকে চূড়ান্ত করা হবে। এরপর নির্বাচনী প্রক্রিয়ার নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা চলছে। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট এর আগে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে তাদের অভিন্ন প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

বিএনপির প্রার্থী চূড়ান্ত হওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক সমীকরণ আরও স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top