বান্দরবানের রাজনীতিতে নতুন অধ্যায়: মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন এমপি রাজপুত্র সাচিং প্রু জেরী

সাদ্দাম হোসেন সাইফ, বান্দরবান প্রতিনিধি:

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন বান্দরবান-৩০০ আসনের নির্বাচিত সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী। মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণের জন্য তাঁকে বঙ্গভবনে ডাক দেওয়া হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ানোর কথা রয়েছে। নতুন মন্ত্রিসভায় সাচিং প্রু জেরীর অন্তর্ভুক্তির খবর ছড়িয়ে পড়ার পর বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের সৃষ্টি হয়েছে।

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ মনে করছেন, পার্বত্য চট্টগ্রাম থেকে একজন নির্বাচিত সংসদ সদস্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ায় পাহাড়ের মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-চাহিদা জাতীয় পর্যায়ে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরার সুযোগ তৈরি হবে।

সাচিং প্রু জেরীকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়েছেন বান্দরবানের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দলীয় নেতাকর্মীরা। তাঁদের প্রত্যাশা, নতুন দায়িত্বে সাচিং প্রু জেরী পার্বত্য এলাকার মানুষের কল্যাণ, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে চারজন যুক্ত হচ্ছেন। তাঁরা হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

এদিকে মন্ত্রিসভায় নতুন সদস্য অন্তর্ভুক্তির পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে রদবদলের সম্ভাবনার কথাও জানা গেছে। মন্ত্রিপরিষদ সূত্রের বরাতে বলা হয়েছে, বিমান, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পরিবর্তন আসতে পারে।

সাচিং প্রু জেরীর মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির খবরে বান্দরবান ও তিন পার্বত্য জেলার মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। এখন পাহাড়ের মানুষের প্রত্যাশা—নতুন দায়িত্বে তিনি পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা রাখবেন।

বান্দরবান থেকে জাতীয় সরকারের গুরুত্বপূর্ণ পর্যায়ে একজন নির্বাচিত জনপ্রতিনিধির অন্তর্ভুক্তিকে পাহাড়ের রাজনীতি ও উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন স্থানীয়রা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top