হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৯৪

নিজস্ব প্রতিবেদক:

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে মৃত শিশুদের কারও শরীরে হাম শনাক্ত হয়নি। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯৪ জনে।

শুক্রবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে ৯৭২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ সময় কোনো শিশুর নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৯৫ শিশু। একই সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে আরও ৯৯ শিশুর। সব মিলিয়ে হাম-সংক্রান্ত পরিস্থিতিতে মৃতের সংখ্যা ৮৯৪।

এদিকে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৪১ হাজার ৪৮ শিশুর। তাদের মধ্যে ১ লাখ ২২ হাজার ৭৯৪ শিশুকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

হাসপাতালে চিকিৎসা নেওয়া শিশুদের মধ্যে ১ লাখ ১৮ হাজার ৫৪০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ ছাড়া একই সময়ের মধ্যে দেশে মোট ১৭ হাজার ৭৩০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। নতুন করে উপসর্গযুক্ত রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি মৃত্যুর ঘটনাও অব্যাহত থাকায় হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য খাতে উদ্বেগ রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top