মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বালিয়াকান্দি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বালিয়াকান্দি উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠন।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় নেতাকর্মীরা ‘শহীদ জিয়া অমর হোক’, ‘খালেদা জিয়া অমর হোক’ এবং ‘তারেক রহমান জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সহ-সভাপতি জাফর মিয়া, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, সহ-সভাপতি আনোয়ার হোসেন, আবু জাফর মিয়া, আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউল আজম চুন্নু, এস,এম মিজানুর রহমান বিল্লাল সহ বিএনপি, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল ও ছাত্রদলসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজকদের দাবি, অনুষ্ঠানে প্রায় ১৫০ থেকে ২০০ নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। বিকেল ৬টার দিকে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটি শেষ হয়।
অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা, হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের সদস্য মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল।