রাজবাড়ীর বালিয়াকান্দিতে ২৭ পুরিয়া হেরোইনসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে ২৭ পুরিয়া হেরোইনসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গত ১৫ আগস্ট বিকেলে বহরপুর রেলওয়ে স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—বহরপুর ইউনিয়নের ইলিশকোল মধুপুর গ্রামের বকু মণ্ডলের ছেলে এমরান মণ্ডল (৩১) এবং নারুয়া ইউনিয়নের খালিয়া মধুপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে ইমন হাসান ওরফে জজ (৩০)।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আব্দুর রব তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অমল বিশ্বাস ও এএসআই ওবায়দুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে বহরপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালান। এ সময় ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২৭ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। একই সঙ্গে তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

এ ঘটনায় এসআই অমল বিশ্বাস বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top