রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রার্থী মির্জা ফখরুল

নিজস্ব প্রতিনিধি:

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল এবং রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। নির্ধারিত নিয়ম অনুযায়ী সংসদ সদস্যরা নিজ নিজ আসন থেকে ভোট দিচ্ছেন। সরকারি দলের পাশাপাশি বিরোধীদলীয় সংসদ সদস্যরাও ভোটগ্রহণে অংশ নিচ্ছেন।

এবার রাষ্ট্রপতি নির্বাচনের মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। সংসদ কক্ষেই পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। নির্বাচনের দায়িত্বে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তাকে সহায়তা করছেন নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভোটগ্রহণ বিকেল ৫টা পর্যন্ত চলবে। এরপর সংসদ কক্ষেই ব্যালট গণনা শুরু হবে। মোট কতটি ব্যালট পড়েছে, এর মধ্যে কতটি বৈধ এবং দুই প্রার্থীর প্রত্যেকে কত ভোট পেয়েছেন—গণনা শেষে এসব তথ্য প্রকাশ করা হবে।

নির্বাচনের ফলাফল জাতীয় সংসদ কক্ষেই ঘোষণা করবেন নির্বাচনী কর্মকর্তা সিইসি এ এম এম নাসির উদ্দিন। পরে নির্বাচন কমিশন সচিবালয় থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের সরকারি গেজেট প্রকাশ করা হবে।

দীর্ঘ প্রায় ৩৫ বছর পর এবার একাধিক প্রার্থীর অংশগ্রহণে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top