মোটর চুরির অভিযোগে পাংশায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাঝাইল ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে মোটর চুরির অভিযোগে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (১৯ আগস্ট) ভোরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জজ আলী বিশ্বাস উপজেলার পাট্টা ইউনিয়নের মাঝাইল গ্রামের সুরাই বিশ্বাসের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার দিবাগত গভীর রাতে পাঁচবাড়িয়া গ্রামের করিম মণ্ডলের মিলে পানির মোটর চুরি করতে যান জজ আলী। এ সময় স্থানীয়রা তাকে আটক করে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে খবর পেয়ে বুধবার ভোরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জজ আলীকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার প্রকৃত কারণ এবং কারা এ ঘটনায় জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

পুলিশ জানিয়েছে, তদন্তের পর ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top