বঙ্গভবনে প্রথমবার প্রবেশ মির্জা ফখরুলের, শুরু রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো বঙ্গভবনে প্রবেশ করেছেন। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তাঁর নিয়মিত দাপ্তরিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছান রাষ্ট্রপতি মির্জা ফখরুল। এ সময় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

এর আগে গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের সরাসরি ভোটে বিজয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাঁকে বিজয়ী ঘোষণা করেন।

নির্বাচনে মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩টি ভোট পড়ে। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পান ৮৮ ভোট।

নির্বাচনের পরদিন ২১ আগস্ট বঙ্গভবনে শপথ নেন মির্জা ফখরুল। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাঁকে রাষ্ট্রপতির শপথবাক্য পাঠ করান।

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পরদিন শনিবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান মির্জা ফখরুল। সেখানে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

এর ধারাবাহিকতায় রোববার বঙ্গভবনে তাঁর প্রথম প্রবেশের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে নিয়মিত সাংবিধানিক ও দাপ্তরিক দায়িত্ব পালনের কার্যক্রম শুরু হলো।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top