রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৪

মোঃ আমিরুল হক, রাজবাড়ী  প্রতিনিধি:

রাজবাড়ীতে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজবাড়ী সদর থানার পুলিশ তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর (রারীপাড়া) গ্রামের মোঃ আলমগীর হোসেন রারীর ছেলে মোঃ সুজন রারী, রাধাকান্তপুর গ্রামের মোসলেম খাঁর ছেলে মনোয়ার খাঁ, মাধবলক্ষীকুল গ্রামের কমল বেপারীর ছেলে শিমুল শেখ এবং শ্রীপুর গ্রামের নৈমদ্দিন খান ওরফে নয়ন খানের ছেলে আব্দুল মতিন খান।
পুলিশ জানায়, গ্রেপ্তার মোঃ সুজন রারী একটি মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। অপর তিনজন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

রাজবাড়ী সদর থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে যথাযথ পুলিশ প্রহরায় গ্রেপ্তার চার আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top