অবাঞ্ছিত ঘোষণার এক মাস পর নারায়ণগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী

অবাঞ্ছিত ঘোষণার এক মাস পর নারায়ণগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিনিধি:

নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণার এক মাস পরই জেলার কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন তিনি। শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের অংশ হিসেবে মদনপুরে অনুষ্ঠিতব্য পথসভায় তার উপস্থিত থাকার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার।

গত ১ আগস্ট নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত একটি বিক্ষোভ সমাবেশ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। ওই কর্মসূচিতে বিএনপির নেতারা তার বিভিন্ন বক্তব্যের সমালোচনা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে তাকে নারায়ণগঞ্জে প্রবেশের ক্ষেত্রে প্রতিহত করার হুঁশিয়ারিও দেওয়া হয়।

সেই ঘোষণার এক মাসের মাথায় ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচিতে পাটওয়ারীর নারায়ণগঞ্জে আগমনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার জানান, মদনপুরের পথসভায় নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও চিফ হুইপ নাহিদ ইসলামও উপস্থিত থাকবেন। এছাড়া সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহর উপস্থিত থাকার কথাও রয়েছে।

লংমার্চ ও পথসভাকে কেন্দ্র করে প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করে যুবাইর সরদার বলেন, কর্মসূচি নিয়ে তাদের মধ্যে কোনো ধরনের ভয় বা শঙ্কা নেই। তার দাবি, এ আয়োজন কোনো রাজনৈতিক দলের একক স্বার্থে নয়; বরং বিদ্যুৎ ও গ্যাস সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের প্রতিবাদে সাধারণ মানুষের দাবিকে সামনে রেখে কর্মসূচি পালন করা হচ্ছে।

তিনি আরও আশা প্রকাশ করেন, লংমার্চ ও পথসভা চলাকালে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা করবে।

এর আগে পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছিল। এবার সেই ঘোষণার পর তার প্রথম সফর হওয়ায় কর্মসূচির নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং স্থানীয় রাজনৈতিক পরিবেশ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top