গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ মোঃ সলেমান (৬৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৬টা ২০ মিনিট থেকে ৭টা পর্যন্ত গোমস্তাপুর থানাধীন আলীনগর ইউনিয়নের নাদেরাবাদ (বেইলি ব্রিজ) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার মোঃ সলেমান নাদেরাবাদ (বেইলি ব্রিজ) এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের কর্মকর্তারা অভিযান চালিয়ে তার কাছ থেকে ১.৫ কেজি গাঁজা উদ্ধার করেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ডিএনসি জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top