গুরুদাসপুরে চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন কাওছার এর মোটরসাইকেল শোভাযাত্রায় জনতার ঢল

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা ও ঈদ শুভেচ্ছা বিনিময় কর্মসূচি পালন করেছেন নাটোরের গুরুদাসপুর এর ৫নং ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ-প্রার্থী এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহীন কাওছার।

এ উপলক্ষ্যে আয়োজিত মোটরসাইকেল শোভাযাত্রায় ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শুরু হয় চরকাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে । আজ বিকেল ৪ টার সময় শুরু হয় এবং ধারাবারিষা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চরকাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে শোভাযাত্রা টি শেষ হয়। শোভাযাত্রা শেষে পথসভায় বক্তব্য রাখেন
চেয়ারম্যান পদপ্রার্থী, শাহীন কাওছার।

তিনি বলেন, “স্থানীয় সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল আজিজের হাতকে শক্তিশালী করার পাশাপাশি ৫নং ধারাবারিষা ইউনিয়নকে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্য বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে তিনি আগামী দিনে এগিয়ে যেতে চান এ জন্য সকল ভোটারদের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন শাহিন কাওছার ।

শোভাযাত্রা শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে নির্বাচনী শুভেচ্ছা বিনিময় করেন শাহীন কাওছার।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top