যুবসমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই: এমপি রোকন উদ্দিন বাবুল

​রবিউল ইসলাম বাবুল, রংপুর বিভাগীয় প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারীতে মাদকের করাল গ্রাস থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা করতে এবং সুস্থ-সবল প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে এক বর্ণাঢ্য মাদক বিরোধী র‍্যালি ও টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

​’ভেলাবাড়ী প্রিমিয়ার লীগ (BPL)-সিজন-১’ শিরোনামে এই মাদক বিরোধী র‍্যালি ও উদ্বোধনী খেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন লালমনিরহাট-০২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ রোকন উদ্দিন বাবুল।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন”যুবসমাজ একটি দেশের চালিকাশক্তি। কিন্তু বর্তমান সময়ে মাদকের নীল দংশন আমাদের এই তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। যুবসমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাঠের খেলাধুলা তরুণদের যেমন শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখবে, তেমনই তাদের অপরাধমূলক কর্মকাণ্ড এবং মাদক থেকে দূরে সরিয়ে রাখবে।”

​তিনি স্থানীয় যুবসমাজ ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি এলাকায় নিয়মিত খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে, যাতে তরুণরা অবসর সময়ে মোবাইল ফোনের আসক্তি ও মাদক ছেড়ে খেলার মাঠে ফিরে আসে।

​উক্ত অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আদিতমারী উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব বিধান কান্তি হালদার।নাজমুল হক, অফিসার ইনচার্জ (ওসি), আদিতমারী থানা।আমিনুল ইসলাম, সাবেক আহ্বায়ক, আদিতমারী উপজেলা জাতীয়তাবাদী দল বি,এন,পি হাবিবুর রহমান হবি, সাবেক সিনিয়র সহ-সভাপতি। নূরে আলম সিদ্দিকী প্রামানিক বাবু, সাবেক যুগ্ন-আহ্বায়ক, আদিতমারী উপজেলা। নাদিরুল ইসলাম মানিক, সাবেক যুগ্ন-আহ্বায়ক, আদিতমারী উপজেলা। মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ

​টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা শুরুর আগে একটি বর্ণাঢ্য মাদক বিরোধী র‍্যালি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে স্থানীয় যুবসমাজ ও ক্রীড়ামোদী সাধারণ মানুষ অংশ নিয়ে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেন।

​বক্তারা এই ধরণের মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, ভেলাবাড়ী প্রিমিয়ার লীগের (BPL) এই আয়োজন মাদক মুক্ত সমাজ গঠনে লালমনিরহাটে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। খেলাধুলা চর্চার মাধ্যমে সমাজ থেকে চিরতরে মাদক দূর করার জন্য তারা প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান। উদ্বোধনী ম্যাচটি দেখতে মাঠের চারপাশে হাজারো দর্শক ও ক্রীড়াপ্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top