ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেট জব্দ

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ৪৩ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ এবং ৩ হাজার ৪০টি Tensiwin ট্যাবলেট জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বুধবার (১৬ জুলাই) মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৫ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ব্যাটালিয়নের চামুচা বিওপির হাবিলদার মো. গোলাম আজমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৯৬/২-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার চামুচা গ্রামের পশ্চিমপাড়া মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৩ বোতল Eskuf সিরাপ ও ৩ হাজার ৪০টি Tensiwin ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দ হওয়া নেশাজাতীয় দ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানটির সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top