পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক সাজাপ্রাপ্ত আসামিসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে এসআই (নিঃ) শামীম হাসানের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহারিয়ার হোসেন, মোঃ শরিফুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ জসিম মোল্লা, আবুল বাশার এবং সঙ্গীয় ফোর্স পৃথক অভিযান পরিচালনা করেন।

অভিযানে ১টি জিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি মোঃ শরিফুল ইসলাম (২৮), গ্রেপ্তার করা হয়।

সে পাংশা উপজেলার পূর্ব বাগদুলি গ্রামের মৃত মুন্সী আব্দুল কাদের এর ছেলে। এবং একই উপজেলার নিভা এনায়েতপুর গ্রামের আব্দুর রহমান মীরের ছেলে ২টি জিআর ওয়ারেন্টভুক্ত আসামি আফসার মীরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পাংশা থানা পুলিশ জানিয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top