দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এমপি বাচ্চুকে বিএনপির শোকজ

নিজস্ব প্রতিনিধি:

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (১৮ জুলাই) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। দলীয় সূত্র জানায়, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগের বিষয়ে তার লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

জানা গেছে, সম্প্রতি স্থানীয় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে নিয়ে একাধিক সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এসব অভিযোগের প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে দলীয়ভাবে বিষয়টি পর্যালোচনা করার পর শোকজ নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, অভিযোগগুলোর সত্যতা এবং দলীয় আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি যাচাই করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তার জবাব পাওয়ার পর পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে অংশ নিয়ে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ময়মনসিংহ-১১ (ভালুকা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top