চুয়াডাঙ্গায় খেলাফত মজলিসের সমাবেশ, গণভোটের রায় বাস্তবায়নের দাবি

নিজস্ব প্রতিনিধি:

গণভোটের রায় কার্যকর করার দাবিতে চুয়াডাঙ্গায় সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির নেতারা দাবি করেন, গণভোটের ফল বাস্তবায়নে বিলম্ব হলে তারা বৃহত্তর রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করবেন।

শনিবার বিকেলে চুয়াডাঙ্গা শহরের সাহিদ গার্ডেনে জেলা শাখার উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। এতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।

সমাবেশ শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মামুনুল হক বলেন, গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। তার দাবি, এ বিষয়ে দেরি হলে দলটি আন্দোলনের কর্মসূচি গ্রহণ করবে।

পরে সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি অনুযায়ী গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে কোনো ধরনের বিলম্ব গ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য করেন তিনি।

মামুনুল হক আরও বলেন, বাংলাদেশের নীতিনির্ধারণে দেশের জনগণের স্বার্থই প্রাধান্য পাওয়া উচিত। তিনি দাবি করেন, দেশের রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় বিদেশি প্রভাব গ্রহণযোগ্য নয়।

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা শারাফাত হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসনাত জালালী এবং বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান বক্তব্য দেন। তারা গণভোটের দাবির পক্ষে দলের অবস্থান তুলে ধরেন এবং রাজনৈতিক সংস্কার নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেন।

অনুষ্ঠানে মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা শাখার নেতারাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন মাওলানা আব্দুল লতিফ খান, মাওলানা আরিফুজ্জামান আরিফ, মাওলানা মিজানুর রহমান এবং আসাদুজ্জামান লাল।

সমাবেশে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণভোটের দাবি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top