রাজবাড়ী সদর থানার বিশেষ অভিযানে ৮ ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী সদর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মোট আটটি গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ ও ১৯ জুলাই রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষের নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন এসআই মোঃ শামসুজ্জোহা, এসআই অমিত কুমার বাকচী, এসআই মোঃ সোহেবুর রহমান, এএসআই নুর আলম ও এএসআই মোঃ মশিউর রহমান। তারা সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার রুপপুর গ্রামের মৃত ওহাব শেখের মেয়ে মোছাঃ অঞ্জনা খাতুন (২৬), আগমারাই গ্রামের তৌহিদ তপেদারের ছেলে মোঃ রাসেল তপেদার, বিনোদপুর গ্রামের ছলিম শেখের ছেলে শাকিল শেখ, বাগমারা দক্ষিণপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে মোঃ দুলাল মিয়া (৩৫) এবং রাধাকান্তপুর গ্রামের মৃত মোজাহার দেওয়ানের ছেলে মোঃ রশিদ দেওয়ান।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশি প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, “ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে রাজবাড়ী সদর থানা পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ ও আদালতের পরোয়ানা বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top