বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম, সংসদ ভবনের বাসভবনেই থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

নিজস্ব প্রতিনিধি:

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য বঙ্গভবনকে কার্যালয় হিসেবে ব্যবহার করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে তার সরকারি আবাসন হিসেবে থাকবে সংসদ ভবন প্রাঙ্গণে স্পিকারের নির্ধারিত সরকারি বাসভবন।

শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাষ্ট্রপতির দায়িত্ব পালনের প্রয়োজনীয় সব সরকারি কাজ বঙ্গভবন থেকেই সম্পন্ন হবে। তবে ব্যক্তিগত অবস্থান ও আবাসন থাকবে স্পিকারের সরকারি বাসভবনেই।

এদিকে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর থেকেই তার নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুক্রবার বিকেল থেকে জাতীয় সংসদ ভবন এলাকার স্পিকারের সরকারি বাসভবন এবং আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় নিয়ে নিরাপত্তা প্রটোকল অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা কার্যকর করা হয়েছে। দায়িত্ব পালনকালীন সময়জুড়ে এই নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকবে বলেও জানা গেছে।

রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর সাংবিধানিক বিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি এখন রাষ্ট্রপ্রধানের সাংবিধানিক দায়িত্বের পাশাপাশি স্পিকারের দায়িত্বও পালন করছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top