রবিউল ইসলাম বাবুল, রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হককে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হককে লালমনিরহাট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর এ কে এম মমিনুল হক দলের হাইকমান্ড, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি লালমনিরহাটে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সকলের সহযোগিতা কামনা করেন।
এদিকে, এ কে এম মমিনুল হককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করায় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এব্যপারে নণাগত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদ এ,কে,এম মমিনুল হকের সঙ্গে মুঠোফোনে আলোচনা হলে তিনি দৈনিক আমার বাংলাদেশ সাংবাদিক কে বলেন, আমি দলীয় সকল নিয়ম নীতি মেনে দলের সকল নেতা কর্মীদের নিয়ে একসাথে কাজ করে দলকে আরও বেগবান করতে চাই । দলের কার্যক্রমকে আরও গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করছি।