জুলাই গণ-অভ্যুত্থান দিবসে শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

মোহাঃরকিব উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠান শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে কর্মসূচি শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জুলাই যোদ্ধা আল বাশরী সোহান, লিমন ও শাদাব বক্তব্য দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মতিউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল তোয়াব এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কাজল রানা। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে পরিকল্পিত বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো. সাইমুম পারভেজ বলেন, শুধু গাছের চারা রোপণ করলেই হবে না; প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা এবং সুরক্ষা নিশ্চিত করতে হবে। তিনি সরকারের পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনার কথা তুলে ধরে এ কর্মসূচিতে শিক্ষার্থী, তরুণ এবং সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। সরকারি পরিকল্পনায় দেশীয় প্রজাতির গাছকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি রোপিত গাছের পরিচর্যা ও ডিজিটাল পর্যবেক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশ সংরক্ষণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ রোপণ এবং নিয়মিত পরিচর্যার আহ্বান জানান আয়োজকেরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top