৫ আগস্ট উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিএনপির বিজয় র‌্যালী ও দোয়া মাহফিল

মো. আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৫ আগস্ট উপলক্ষে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে বিজয় র‌্যালী এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৫ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিজয় র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজের সভাপতিত্বে এবং সহ-সভাপতি জাফর আলী মিয়ার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন-অর-রশিদ হারুন।

এসময় আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক মশিউল আজম চুন্নু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ আশিক প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও সহযোগী এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দেশ, জাতি এবং ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top