জবি ছাত্রদলের উদ্যোগে মৌসুমি ফল উৎসবের আয়োজন

ইমতিয়াজ, জবি প্রতিনিধি:

শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, দেশীয় সংস্কৃতির চর্চা এবং মৌসুমি ফলের প্রতি আগ্রহ তৈরি করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘মৌসুমি ফল উৎসব’ এর আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী রবিবার (৯ আগস্ট) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দেশীয় বিভিন্ন মৌসুমি ফলের আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে।

ছাত্রদলের শীর্ষ নেতারা জানান, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করা এবং দেশীয় সংস্কৃতি ও মৌসুমি ফলের ঐতিহ্যকে তুলে ধরা। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সফল করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে উপস্থিত থাকার জন্য উন্মুক্ত আহ্বান জানিয়েছে সংগঠনটি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল এবং সদস্য সচিব শামসুল আরেফিন এ কর্মসূচির ঘোষণা দেন। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক (দপ্তর সম্পাদক দায়িত্বপ্রাপ্ত) মো. মোজাম্মেল মামুন ডেনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top